সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
মুহূর্ত অনুভূতি (৮) - বোকা প্রেমিক
বোকা প্রেমিক একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে তার প্রেমিকাকে । ভাল লাগার মুহূতে ,হতাশার মুহূর্তে, প্রচন্ত সুখে, প্রচন্ড অসুস্থ সময়েও , ওর কাছেই নাকি প্রতিটি মুহূর্ত শেয়ার করার নামই ভালবাসা ।সে মেসেজ দিয়ে যাচ্ছে নিলজ্জের মতন , রিপ্লে পাওয়া নাকি ওর কাছে ঈদের চাদের আনন্দ । রিপ্লে তো পাবি না বরং প্রতিটি মুহূর্তে মোবাইলে মেসেজ পাওয়ার আসায় অপেহ্মায় থাকায় তোর সাথি । এমন কেন হচ্ছে ? সে তো এমন ছিল না ? এই প্রশ্ন বোকা প্রেমিক বার বার নিজ মনের কাছে করেই যাচ্ছে ।ও বুঝতে পারে না কিছু । ইদানিং মোবাইল অপারেটর কম্পানীর মেসেজ পেয়ে ও লাফ মেরে উঠে আনন্দে এই বুঝি রিপ্লে । পরহ্মনে আবার বোকা বনে যাওয়া । শূন্যে মুখ তুলে বাজে ভাষায় গালি মারে মোবাইল অপারেটর কম্পা। আমাকে কেন মেসেজ দেস । ওর এই আচরণ বন্ধুবহলে ব্যাপক হাসির জোয়ার উঠে । বোকা প্রেমিক ও বুঝে না তার মেসেজে প্রচন্ড বিরক্তফিল করছে মেয়েটি । এড়িয়ে চলার ভাষা যে আধুনিক যুগের না বলার ভদ্রতা ,এটা বুঝে না বোকা প্রেমিক । কি চাও ভালবাসা ?এটা তো পাবি নারে বোকা প্রেমিক, দুহাত ভরে অবহেলা নে । এটাই তোর অবুঝ মনের প্রাপ্তি
বুধবার, ৯ মে, ২০১৮
মুহূর্ত অনুভূতি (৭) - শুরুর শেষ বিন্দু
অনেকটা পথ বাকী .
যে পথের শুরুটাই চোখের সীমানার দূরে ।
দেখার শেষ প্রান্তে ।
দেখার শেষ প্রান্ত খুজতে খুজতে হয়তো আর শেষ প্রান্ত খুজে পাব না ।
আমি সামনে যত আগাবো ততোই চোখের সীমানা সামনে যাবে । আমি যে প্রতিজ্ঞাবদ্ধ চোখের সীমানার শেষ থেকে শুরু করবো ।
দেখার শেষ প্রান্ত আমারটা আমি খুজে আজো কি পাব ?
কেউ একজনের সাহায্য লাগবে ।
আমি তাকিয়ে থাকবো তার দিকে সে হেটে যাবে আমার সামনের দিকে, আমি তার দিকে স্থির ভাবে তাকিয়ে থাকবো । সে সামনে দিকে এগিয়ে যাবে সামনে যাবেই । একটা সময় সে আমার চোখের সীমানার দূরে চলে যাবে ।এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যাবে । ওটাই শুরুর শেষ বিন্দু আমার ।
আমার পথ আমি খুজে পাবোই ।
বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
মিনথীয়ার নদী দেখা - আল মারুফ
মিনথীয়া নদীর দিকে তাকিয়ে মনিকে(আপুকে মনি ডাকে আমাকে সোনা পাপ্পা)
মিনথীয়া:- মনি নদী কোথায়?
মনী:- এই যে নদী,তোমার সামনে এইটাই নদী।
মিনথীয়া:- এইগুলো তো পানি মনী।
মনী:- পানিই নদী আম্মু।
বাসায় এসে জগ আর গ্লাস নিয়ে আমার রুমে হাজির।
মিনথীয়া: সোনা পাপ্পা,সোনাপাপ্পা নদী দেখবা।
আমি:- না পাপ্পা আমি এখন যাব না নদীর পাড় কাল যাব, কেমন।
মিনথীয়া: না পাপ্পা এখনই দেখবা, দেখ এই যে নদী।
বাচ্চা মানুষ ওরা কি বলে ওরাই বুঝে। হইতোবা নদী নদী খেলা খেলতাছে। ওর দিকের মনোযোগ আবার ফিরে গেল। কিন্তু মিনথীয়া থেমে নাই। ও নদী নদী খেলা খেলতাছেই। বেশ কিছুহ্মন পর আমার রুমে আপুর প্রবেশ আপু তাকিয়ে মিনথীয়ার নদী নদী খেলা দেখছে তার মুচকি হাসছে। ভাবীকে ডেকে আমার রুমে নিয়ে আসছে। সবাই ওর নদী নদী খেলা দেখছে।
মনী:- আম্মু কি করসো?
মিনথীয়া:-মনী এই যে দেখ আমার নদী।
সবাই হেসে দিল একসাথে।
আমি এখন ও বুঝি নাই কি হচ্ছে। যখন শুনলাম ওর নদী দেখার কাহিনী। আপু মাত্র এক বাক্যে বুঝেয়ে ছিল পানিই নদী। ও পানিকে এই নদী ধরে নিয়েছিল
পরে ওকে সময় নিয়ে বুঝানো হল নদী মানি কি, তীর কিনারা,পানি, মাছ, প্রকৃতিসহ বিস্তারিত বলা হল।
মিনথীয়া এখন নদী কি বুঝে ভাল ভাবেই বুঝে।
শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
দেলোয়ার হোসেন দুলাল স্যার ও হোস্টেল জীবনের স্মৃতিচারণ - আল মারুফ মৃধা
কলেজের নীচ তলায় নামাজের রুমের কাছেই ছিল স্যারের অফিস । নামাজের জন্য হোস্টেলের প্রত্যকের উপর বিশেষ নজরদারী রাখতেন । রীতিমত নামাজ টাইমে মাঝে মাঝে হোস্টেলের প্রত্যেক রুম থেকে ছাত্রদের ধরে ধরে নামাজে নিয়ে যেতেন । আমার রুমে প্রায় দিনেই আসতেন তার মুখে “মারুফ” ডাকটি আমাকে আরো সচেতন হতে আরো মনোযোগী হত উৎসাহ দিয়েছে ।নামাজের ফাকি দেওয়ার কারনে প্রায় দিনেই ফজর বেলার নামাজের আগে সবাইর রুম থেকে জেগে তুলার মহান দায়িপ্ত ধরিয়ে দিতেন। মাঝে মাঝে তার অফিস রুমে তরফ করতেন উদ্দেশ্য কথা বলতেন বিভিন্ন ধরনের কথা ফাক বুঝে নামাজ পড়িয়ে নিতেন ।এক. তিনি আমার উপর আস্তা রেখেছেন
দুই.তিনি আমাকে সোজা করেছেন এই মহান দায়িপ্ত দিয়ে ।
ব্যক্তিজীবনে স্যার ছাত্রজীবন থেকেই ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এক পরিছন্ন রাজনীতিবীদ , ১৯৯০এর ঢা:বি:-এর বঙ্গবন্ধু হলের হ্যাপি-আলতাফ-দুলাল পরিষদের বিপ্লবী ছাত্রনেতা। কালকিনি পৌর আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি ,কালকিনি উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ।
সব পরিচয় ছাপিয়ে দিয়ে তিনি বেচে থাকবেন হাজার বছর তার হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান,একজন দীনের মানুষ ,মানুষ গড়ার কারিগর । বেচে থাকুক আমাদের মাঝে অধ্যাপক আল-হাজ্ব দেলোয়ার হোসেন দুলাল স্যার ।
তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন সকলদের সুস্থথা ও কল্যান কামনা করি ।
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
সংঘাত নয় শান্তি - আল-মারুফ (ছোট গল্প)
আজও সিরাজ সাহেব একা মসজিদে চলে গেলেন। যদিও ছোট ছেলে রাকিব ঢালীকে ডেকেছিলেন, তবে ঘুম থেকে তাকে উঠাতে পারেননি। বাধ্য হয়ে একা মসজিদে গিয়ে নামাজ পড়লেন এবং চোখের পানিতে বড় ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন।
সিরাজ ঢালীর বড় ছেলে বদরুল ছিল খুবই ঠাণ্ডা প্রকৃতির ছেলে, কিন্তু ছোট ছেলে রাকিব পুরোপুরি বিপরীত—জেদি, আক্রোশী, মারপিটে আগ্রহী।
মোকসেদপুরের ঢালী পরিবার আর তালুকদার পরিবার বহুদিন ধরেই একে অপরের বিরোধী। কেউ কারো ভালো সহ্য করতে পারে না। এ বিরোধ যেন তাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। যদিও তাদের এই শত্রুতা আসলে কীভাবে শুরু হয়েছিল, তা কেউ জানে না।
ঢালী পরিবারের মারামারির দায়িত্ব সিরাজ ঢালীর ছোট ছেলে রাকিবের ওপর। যদিও স্বাভাবিকভাবে সিরাজ ঢালীর ওপরই এই দায়িত্ব থাকা উচিত ছিল, কিন্তু তিনি মারপিট পছন্দ করেন না। তাই ছোট ছেলে রাকিবই এই দায়িত্ব পালন করে। অন্যদিকে, তালুকদার পরিবারের মারামারির দায়িত্ব কাসেম তালুকদারের কাঁধে, যদিও তার বড় ছেলে হামিদ তালুকদারের ওপর এই দায়িত্ব ছিল। তবে হামিদ তালুকদার পুলিশের আসামি হওয়ায় তিন মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে, তাই দায়িত্ব কাসেম তালুকদারের হাতে।
ধান কাটার মৌসুম চলছে, আর সিরাজ ঢালী সকালে কামলাদের সঙ্গে মাঠে উপস্থিত। মালিক পক্ষের কেউ মাঠে না থাকলে কামলাদের কাজের গতি ধীর হয়ে যায়। তাই সিরাজ ঢালী সকাল থেকেই মাঠে থাকেন। দুপুরের প্রচণ্ড গরমে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, ছোট ছেলে রাকিবকেও খুঁজে পাচ্ছেন না যে কামলাদের সঙ্গে থাকতে বলবেন। তাই বাধ্য হয়ে নিজেই বাড়ি ফিরে এলেন। আজ যদি তার বড় ছেলে বদরুল বেঁচে থাকতো, তবে তাকে মাঠে আসতে হতো না। দুপুরবেলা নিত্যদিন বদরুল তার জন্য বেলের শরবত বানিয়ে দিত। ছেলের কথা মনে পড়তেই সিরাজ ঢালীর চোখে পানি চলে এল।
কাসেম তালুকদারও অনেক দিন ধরে তার ছেলেকে কাছে পান না। তার ছেলে হামিদকে পুলিশ খুঁজছে, প্রায় প্রতিরাতে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তিনি নিজেও শান্তিময় রাত কাটাতে পারেন না, আর তার ছেলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। হামিদ এখন ২৭ বছরের যুবক। এই বয়সে বাবাকে সাহায্য করার কথা, ঘর-সংসার গুছিয়ে নেওয়ার কথা, অথচ সে পালিয়ে বেড়াচ্ছে, সারাক্ষণ মানসিক যন্ত্রণায় ভুগছে।
সকালে রাকিব ঢালী বাজার থেকে ছুটে এসে তার বাবাকে বললো,
রাকিব ঢালী: বাবা, একটা সুসংবাদ আছে!
সিরাজ ঢালী: কী সুসংবাদ, খোকা?
রাকিব ঢালী: বাবা, সেলিনার স্বামী মারা গেছেন আজ ভোর রাতে।
সিরাজ ঢালী: (ইন্না লিল্লাহি...) খোকা, এভাবে বলতে নেই, এতে গুনাহ হয়।
রাকিব ঢালী: যারা আমার ভাইকে মেরেছে, তারা কীভাবে শান্তিতে থাকবে, বাবা?
সেলিনা কাসেম তালুকদারের একমাত্র মেয়ে। সিরাজ ঢালীর বড় ছেলে বদরুল আর সেলিনা একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু দুই পরিবারের আদি বিরোধ তাদের সেই ভালোবাসাকে সংসার জীবনে রূপ নিতে দেয়নি। বদরুলের মানসিক কষ্ট দেখে সিরাজ ঢালী কাসেম তালুকদারকে আত্মীয়তার প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তা মেনে নেননি। এরপর কাসেম তালুকদার তাড়াহুড়ো করে তার মেয়ে সেলিনার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের আগের রাতেই বদরুল সেলিনাকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু নদীর মাঝপথে কাসেম তালুকদারের ছেলে হামিদ তাদের নৌকাসহ আটকে ফেলে। হামিদ দলবল নিয়ে বদরুলকে মেরে আহত করে আর সেলিনাকে পরদিন বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সেলিনা কখনোই সুখে জীবনযাপন করতে পারেনি। তাকে এক নেশাখোরের সঙ্গে বিয়ে দিয়েছিল, আর সেই ছেলে এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যায়। বদরুলও মার খেয়ে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়।
সেই থেকে বদরুলের ছোট ভাই রাকিব হামিদকে খুঁজছে। রাকিব তার ভাইয়ের লাশের শপথ নিয়েছিল, সে হামিদকে খুঁজে পেলে মেরে ফেলবে।
বেশ কিছু দিন ধরে সিরাজ ঢালীর শরীর খারাপ। তিনি বুঝতে পারছেন, তার আয়ুকাল ফুরিয়ে আসছে। রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না, ঘুমের মধ্যে মারামারি সংঘাতের দৃশ্য দেখে লাফিয়ে ওঠেন। সকালে ঘুম থেকে উঠে শুনলেন, রাকিব পাশের এলাকা থেকে হামিদকে ধরে নিয়ে এসেছে। সিরাজ ঢালী তাড়াহুড়ো করে ছেলের কাছে গেলেন। রাকিব গ্রামের স্কুলের মাঠে হামিদকে বেঁধে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। কাসেম তালুকদারও খবর পেয়ে সেখানে এসে নানা ভাবে তার ছেলের জন্য ভিক্ষা চাইলেন। কিন্তু রাকিব থামছে না, সে হামিদকে পেটাতেই থাকে। এমন অবস্থায় সিরাজ ঢালী সেখানে পৌঁছলেন। কাসেম তালুকদার সিরাজ ঢালীর পায়ের ওপর পড়ে কান্নাকাটি করে ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইছেন। সিরাজ ঢালীর দয়া হল, তিনি তার ছেলেকে হামিদকে ছেড়ে দিতে বললেন। কিন্তু রাকিব বললো, "আমি আমার ভাইয়ের লাশের শপথ নিয়েছি, লাশের বদলে লাশই নেব।"
সিরাজ ঢালী বললেন, "তোর বাপের কথা বড় না তোর শপথ বড়?" রাকিব তার বাবার দিকে তাকিয়ে হামিদকে ছেড়ে দিল।
কাসেম তালুকদার লজ্জায় নিজের প্রতি ঘৃণা অনুভব করলেন। তার বিবেকের দরজা খুলে গেল। তিনি সিরাজ ঢালীর কাছে তার পূর্বের সকল কাজের জন্য ক্ষমা চাইলেন।
সিরাজ ঢালী বললেন, "দেখ কাসেম, আমি আমার পুত্র হারিয়ে বুঝেছি, ছেলে হারানোর কষ্ট কতটা ভয়াবহ। আমি চাই না কেউ তার ছেলে হারাক। আমি সংঘাত চাই না, আমি চাই শান্তি।" কাসেম তালুকদার সিরাজ ঢালীর কাছে প্রতিশ্রুতি দিলেন, যতদিন বেঁচে থাকবেন, আর কোনো মারামারি হানাহানি করবেন না। ঢালী আর তালুকদাররা একত্রে মিলেমিশে কাজ করবে, পুরোনো শত্রুতা ভুলে বন্ধুর মতো থাকবে। মুকসেদপুরকে শান্তির জায়গা বানিয়ে রাখবে।



.png)
